
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :