
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামের ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশু আমির হামজা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে সে মারা যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার পোর্টালের ফেসবুক পেজে পোস্ট
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :