রাজধানির গোড়ানে দুর্বৃত্তের গুলিতে সিকিউরিটি গার্ড গুলিবিদ্ধ


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন /
রাজধানির গোড়ানে দুর্বৃত্তের গুলিতে সিকিউরিটি গার্ড গুলিবিদ্ধ

রাজধানীর উত্তর গোড়ান এলাকায় দুর্বৃত্তের গুলিতে মনির (৪৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তিনি সিকিউরিটি গার্ডের চাকরি কাজ করেন।

রোববার (১০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, উত্তর গোড়ান এলাকার একটি বাসায় তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। গোসল শেষে ফেরার পথে হঠাৎ তার কোমরে একটি গুলি এসে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। তবে কে বা কারা গুলি করেছে সেটি জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোড়ান এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

You cannot copy content of this page