ট্রাম্পকে অযোগ্য মনে করেন অধিকাংশ মার্কিনি


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন /
ট্রাম্পকে অযোগ্য মনে করেন অধিকাংশ মার্কিনি

সংবাদ প্রতিদিন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের সক্ষমতা নিয়ে গভীর সন্দেহ রয়েছে দেশটির জনগণের মধ্যে। নতুন এক জনমত জরিপে এ চিত্র দেখা গেছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা তাকে মানসিক ও শারীরিকভাবে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত মনে করেন না।

দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জরিপে দেখা যায়, ৫৯ শতাংশ মনে করেন ট্রাম্পের প্রয়োজনীয় মানসিক সক্ষমতা নেই, বিপরীতে ৪০ শতাংশ তাকে সক্ষম বলে মনে করেন।

শারীরিক সক্ষমতার ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন তিনি সুস্থ নন, আর ৪৪ শতাংশ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন।

জরিপে আরও উঠে এসেছে, ৫৪ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পকে শক্তিশালী নেতা হিসেবে দেখেন না। পাশাপাশি ৬৭ শতাংশ মনে করেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি যথেষ্ট বিবেচনা করেন না।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত এবং এর অর্থনৈতিক প্রভাব এই নেতিবাচক জনমতের পেছনে ভূমিকা রাখতে পারে।

জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, আগামী এক বছরে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। মাত্র ২১ শতাংশ মনে করেন পরিস্থিতির উন্নতি হবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জরিপে ট্রাম্পের প্রতি অসন্তোষ বাড়ার প্রবণতাও লক্ষ করা যাচ্ছে।

You cannot copy content of this page