মুখ্যমন্ত্রী হয়ে তৃষাকে বিয়ে করতে পারেন থালাপতি বিজয়!


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন /
মুখ্যমন্ত্রী হয়ে তৃষাকে বিয়ে করতে পারেন থালাপতি বিজয়!

সংবাদ প্রতিদিন ডেস্ক 

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। এমন খবরের মধ্যেই জোর গুঞ্জন ছড়িয়েছে, দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তিনি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনেত্রী ও দীর্ঘদিনের প্রেমিকা তৃষা কৃষ্ণানকে বিয়ে করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতা।
নির্বাচনে জয়ের পর অভিনেত্রী তৃষা কৃষ্ণার থালাপতি বিজয়ের বাসায় যাওয়াকে ঘিরেই নতুন করে তাদের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর আগেও সুপারস্টারের স্ত্রী সংগীতার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পর একই ধরনের জল্পনা তৈরি হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিরুপতি মন্দিরে পূজা দিয়ে চেন্নাই ফেরেন তৃষা। এরপর সরাসরি বিজয়ের বাড়িতে পৌঁছান। সেখানে ক্যামেরার সামনে তাকে হাসিখুশি দেখা যায়। তবে কিছু সময় পর দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়েন এই অভিনেত্রী।
বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের জয়ের পর এখন সবার নজর তার স্ত্রী সংগীতার দিকে। ২৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তিনি। আবেদনে বিশ্বাসঘাতকতা, মানসিক যন্ত্রণা ও অবহেলার অভিযোগ তোলেন তিনি।
এক কথোপকথনে বিজয়ের জীবনে অন্য এক নারীর উপস্থিতির ইঙ্গিতও দিয়েছিলেন সংগীতা। যদিও সেটির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

You cannot copy content of this page