হবিগঞ্জ বাহুবলে বিএনপি নেতা মনিরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত
Rokonuz Zaman
প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন /
০
মোঃ সমুজ আলী রানা,হবিগঞ্জ:
হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাকেল যোগে মিরপুরের বাসায় ফেরার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং মোটরসাইকেল দূমড়ে মুচড়ে যায়।
তিনি উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য।
খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাহুবলের পরিচিত মুখ মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন।
আপনার মতামত লিখুন :