ফ্যামিলি কার্ড পাবেন শ্রমিকদের স্ত্রীরাও: প্রধানমন্ত্রী


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন /
ফ্যামিলি কার্ড পাবেন শ্রমিকদের স্ত্রীরাও: প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক:

শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৃষকদের আমরা ১০ হাজার টাকা ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। শ্রমিকদের স্ত্রীরাও ফ্যামিলি কার্ড পাবেন।’
শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেছেন, ‘কথা একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। সেজন্যেই শ্রমিকরা বিভিন্ন সেক্টরে কাজ করেন। আজ শ্রমিক ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।’
তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।’
স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজেকে শ্রমিক হিসেবে ঘোষণা দিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বন্ধ কল কারখানা চালু, বিদেশি বিনিয়োগ বাড়ানো ও হকারদের পুনর্বাসনে কাজ করছে বর্তমান সরকার।

You cannot copy content of this page