দেশে তেলের কোনো সংকট কখনও হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন /
দেশে তেলের কোনো সংকট কখনও হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
সংবাদ প্রতিদিন ডেস্ক:
দেশে তেলের কোনো সংকট কখনও হয় নাই, হবেও না’, বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘তেলের কোনো সংকট কখনও হয় নাই, কখনও হবেও না। কারণ পর্যাপ্ত স্টক আমরা ক্রয় করতে যাচ্ছি।’
মন্ত্রী বলেন, ‘এখন দেশে কোথাও লোডশেডিং নেই। যদি বিদ্যুৎ না থাকে, সেটা লাইনের ফল্টের কারণে থাকে না।’
গ্রামেও লোডশেডিং নেই বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে, ওই ফল্ট লোকেট করতে তাদের সময় লাগে। সে জন্য বিদ্যুৎটা আসে না। আবার ত্রুটি ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।

You cannot copy content of this page