সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম


Rokonuz Zaman প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১:৪১ অপরাহ্ন /
সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম
সংবাদ প্রতিদিন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
অসুস্থ সহযোদ্ধাকে দেখতে গতকাল ছুটে যান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম সারজিস আলমের সুস্থতা কামনা করে লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সাথে আছে।
এছাড়া সারজিস আলমকে দেখতে ছুটে যান এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলামসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

You cannot copy content of this page