গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি
Rokonuz Zaman
প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন /
০
সংবাদ প্রতিদিন ডেস্ক:
চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে থাকবেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল।
লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে বলে জানা গেছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :