রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
Rokonuz Zaman
প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১:১৯ অপরাহ্ন /
০
সংবাদ প্রতিদিন ডেস্ক:
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :