টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ


Rokonuz Zaman প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন /
টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেন, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
তিনি জানান, বুধবার বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শ্যামলাপুর থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
পরে জব্দ করা চিংড়ি রেণু টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়।
লে. কমান্ডার সুমন আল মুকিত জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You cannot copy content of this page