অর্থের অভাবে পীরগঞ্জের মেধাবী মিলার জীবন ও ভবিষ্যৎ ঝুঁকিতে


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৬:১০ অপরাহ্ন /
অর্থের অভাবে পীরগঞ্জের মেধাবী মিলার জীবন ও ভবিষ্যৎ ঝুঁকিতে

রংপুরের পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসলিমা আক্তার মিলা—একসময় ছিলেন হাসিখুশি, চঞ্চল ও পড়াশোনা-খেলাধুলায় সমান আগ্রহী একটি মেধাবী কিশোরী। কিন্তু হঠাৎ করেই থেমে যায় তার স্বাভাবিক জীবন।

‎দুই বছর আগে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় মিলা। প্রথমে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মিলার শরীরে যক্ষ্মা শনাক্ত হয়। চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণে এলেও নতুন আরেকটি ভয়াবহ সমস্যা দেখা দেয়—ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে মিলা।

‎চলতে থাকে দীর্ঘ চিকিৎসা। ঢাকায় ব্যয়বহুল চিকিৎসার পরও উন্নতি না হওয়ায় চিকিৎসকরা জানান—মিলাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা করাতে হবে। প্রয়োজন হবে প্রায় ৭–৮ লাখ টাকা। কিন্তু পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গন্ধবপুর গ্রামের সাধারণ পরিবার এনামুল সরকার ও রুমা বেগমের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাদের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের মিলা আজ জীবন-মৃত্যুর লড়াইয়ে।

‎মিলাকে বাঁচাতে এখন দরকার সবার সহযোগিতা।

You cannot copy content of this page