সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন /
সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
 
বুধবার (১৯ নভেম্বর) অভিযোগপত্রে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক স্বাক্ষর করেন। পরবর্তী শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এর আগে ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন।
 
চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।
 
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চকবাজার মডেল থানার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি চালালে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মামলার বাদী ফজলুর করিমের ওপরও হামলা চালানো হয় এবং তিনি আহত হন।
 
এরপর, ২৬ অক্টোবর ২০২৪ ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

You cannot copy content of this page