
১৩ই নভেম্বর “লকডাউন” কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত চালক জুলহাস মিয়ার স্ত্রী জাকিয়া আক্তার বলেছেন, “আমার সংসারে কোনো ফুল ফোটার আগেই আমার স্বামী চলে গেছে। আমার স্বামীকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই।”
নিহত জুলহাস উপজেলার কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ফুলবাড়িয়া উপজেলার একটি পেট্রোলপাম্পে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে মাস্ক পরা তিন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তখন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া পুড়ে মারা যান।
ঘটনায় আহত হন যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) ও তার মা শারমিন সুলতানা রুমকি (৪৫)। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ঘটনাটি নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানান, ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান চলছে।
জুলহাসের মা বলেন, “আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তাহলে কেন তাকে এভাবে পুড়িয়ে মারা হলো? সে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ।”
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :