প্রত্যেকটি গুমের ঘটনা পত্রিকায় তুলে ধরতে হবে: তাজুল ইসলাম


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন /
প্রত্যেকটি গুমের ঘটনা পত্রিকায় তুলে ধরতে হবে: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত প্রতিটি গুম এবং জুলাই আন্দোলনের শহীদদের ঘটনা গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশ করা অত্যন্ত জরুরি।

শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমাদের পত্রিকাগুলো শেখ হাসিনার আমলের ভয়াবহ বাস্তবতা পুরোপুরি তুলে ধরতে পারেনি। এখনও সময় আছে প্রত্যেকটি গুম, প্রতিটি নিখোঁজ ব্যক্তি ও জুলাই আন্দোলনের শহীদদের ঘটনা নতুন প্রজন্মের ভাষায় তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, একসময় আমরা জেনারেশন জেড (জেন জি)-কে ভেবেছিলাম কেবল ফার্মের মুরগি, যারা শুধু গেম খেলে সময় কাটায়। কিন্তু তারা প্রমাণ করেছে, তারা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে শুধু পরাজিত করেনি, বরং তার প্রভাব মুছে দিয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আমরা এমন এক স্বাধীন ও স্বপ্নের বাংলাদেশ চাই, যেখানে আবারও ব্রিটিশ, আমেরিকান ও চীনা ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগের জন্য আসবে। দেশের ভাবমূর্তি ও ন্যায়ের শাসনই হবে সেই আস্থার মূল ভিত্তি।

You cannot copy content of this page