বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আদমদীঘি দুপচাঁচিয়া সংসদীয় এলাকার বিএনপি সম্ভাব্য এমপি পদপ্রার্থী আব্দুল মুহিত তালুকদার বলেছেন জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন। এরপর বর্তমান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর গরীব অসহায় পরিবারের ছেলে মেয়েদের কথা চিন্তা করে ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ করে দিতে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দেওয়া চালু করেন। তিনি রোববার বেলা ১১টায় ছাত্রদল আদমদিঘী রহিম উদ্দীন ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অত্র কলেজ শাখার ছাত্রদলের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি আরোও বলেন দেশের ক্লান্তিকাল সময়ে এবং স্বৈরাশাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের অপরিসীম দেশপ্রেম ভুমিকা পলন করে থাকে। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের নীতি আদর্শকে বুকে ধারন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রভাষক গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, অত্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, বিএনপি নেতা মাহফুজুল হক টিকন,আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা ছাত্রনেতা জাহিদসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান অতিথি ফুল দিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়।
আপনার মতামত লিখুন :