হবিগঞ্জের চুনারুঘাটে দুটি মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহতঃ আহত ২


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ৬:১১ অপরাহ্ন /
হবিগঞ্জের চুনারুঘাটে দুটি মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহতঃ আহত ২
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের  চুনারুঘাট উপজেলার আমতলি এলাকায় দুই মোটর সাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মিজানুল হক মামুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 (২১ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুল হক মামুন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র টেকনিশিয়ান  হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তিনি ঘটনা স্থলেই  প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অপর আরেকটি মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে আরও এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর আক্তার হোসেন  জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুল হক মামুনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You cannot copy content of this page