
“একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (২০) মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গাংনীতে বৃক্ষরোপন ও গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ২০০টি গাছ বিতরণ ও রোপন করা হয়েছে। অনুষ্ঠানের বক্তারা বলেন এই মৌসুমে আমরা আরো ১ হাজার গাছ বিতরণ ও রোপন করতে চাই গাংনী উপজেলার বিভিন্ন এলাকায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মেহেরপুর গাংনী উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ, সহকারি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি তার বক্তব্য বলেন যে, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন থেকে শুরু করে ছায়া, খাদ্য, ওষুধ প্রতিটি ক্ষেত্রেই বৃক্ষ আমাদের সবচেয়ে বড় বন্ধু। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বও। আজকের এই ছোট্ট উদ্যোগ আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আগামী দিনে এক সবুজ, শীতল ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাংনী উপজেলার নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক মন্ডলী ওর সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :