মানবতায় বগাচতর সংগঠনের উদ্যোগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার


মো: সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন /
মানবতায় বগাচতর সংগঠনের উদ্যোগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার

মানবতায় বগাচতর সংগঠনের উদ্যোগে সম্প্রতি আগুনে পুড়ে সবকিছু হারানো এক নিঃস্ব পরিবারকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

উক্ত সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ, মানবতায় বগাচতর সংগঠনের উপদেষ্টা ডাক্তার সিদ্দিকুর রহমান খোকন, মানবতায় বগাচতর সংগঠনের উপদেষ্টা মোঃ তৈয়ব আলী চৌধুরী, মানবতায় বগাচতর সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলম, মানবতায় বগাচতর সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন, ও মানবতায় বগাচতর সংগঠনের নেতৃবৃন্দগন মোহাম্মদ আলী আকবর, মাওলানা মোফাচ্ছেল হক মারুফ, হাফেজ মাওলানা আনিসুল হক, মোহাম্মদ তুহিন, মোঃ সোহাগ, মোহাম্মদ আমানুল্লাহ, মোঃ মেহেদী হাসান সহ আরো অনেকে।

সংগঠনটির নেতারা জানান, গত মাসের ৩ আগস্ট রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বগাচরত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে মানবতায় বগাচতরের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রথমে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী, খাদ্য ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেন।

এরপর সংগঠনটি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় দ্রুত তহবিল সংগ্রহ শুরু করে। কয়েক সপ্তাহের প্রচেষ্টায় যথেষ্ট অর্থ ও নির্মাণসামগ্রী জোগাড় করে তারা নতুন ঘর নির্মাণের কাজ হাতে নেন। স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজে যুক্ত হন এলাকার তরুণ ও সাধারণ মানুষ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই টিনের ছাউনি দিয়ে তৈরি দুই কক্ষবিশিষ্ট নতুন ঘরটি প্রস্তুত হয়।

ঘরটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর গত ৩০ শে আগস্ট পরিবারকে হস্তান্তর করেন। অবশিষ্ট টাকাগুলো আজ ২০শে সেপ্টেম্বর পরিবার হাতে তুলে দেন, এসময় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মানবতায় বগাচতরের সভাপতি বলেন, “এটি শুধু একটি ঘর নয়, মানবিকতার জয়। আমরা চাই, এই পরিবারটি আবার নতুন করে জীবন শুরু করুক।” ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আবেগঘন কণ্ঠে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ ঘর আমাদের নতুন আশার প্রতীক। আমরা কখনো ভাবিনি এত দ্রুত আবার মাথা গোঁজার ঠাঁই পাব।”

তারা আরও জানান “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।” ভবিষ্যতেও এমন যেকোনো দুর্যোগ বা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে মানবিক সহমর্মিতা ও সামাজিক ঐক্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দুর্যোগ ও বিপর্যয়ে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে একইভাবে কাজ করে যাবে।

You cannot copy content of this page