গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন /
গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবের সভা কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লালের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, অধ্যক্ষ মাওলানা রোকন-উজ্জামান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মাওলানা মুকুল মিয়া। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান বাদশা, উপদেষ্টা স্বপন চৌধুরী, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামানিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, চ্যানেল এস গঙ্গাচড়া প্রতিনিধি ও সংবাদ প্রতিদিনের রংপুর প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল সহ গঙ্গাচড়া প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ এই পথচলায় প্রেসক্লাব কেবল একটি সংগঠনই নয়, এটি সাংবাদিকদের জন্য নিরাপদ আশ্রয়, মত প্রকাশের গণমানুষের কণ্ঠস্বরকে উচ্চারণ করার এক অনন্য প্রতিষ্ঠান। গণমাধ্যম একটি জাতির বিবেক। আর সেই গণমাধ্যমকে এগিয়ে নিতে প্রেসক্লাব সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। এই দীর্ঘ যাত্রায় অনেক সংগ্রাম, অনেক অর্জন রয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, কলমের স্বাধীনতা নিশ্চিত করা, কিংবা পেশাগত দক্ষতা উন্নয়নে, সবক্ষেত্রেই প্রেসক্লাব আমাদের পাশে থাকবে বলে আশা করছি।

You cannot copy content of this page