
যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
এছাড়া সভায় আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলামা মোরশেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হামিপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, ইউপি চেয়ারম্যানগণ ধুলিয়ানী মোমিমনুর রহমান, জগদিশপুর মাষ্টার সিরাজুল ইসলাম, সুখপুকুরিয়া মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, সিংহঝুলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষিবিদ আবু জাফর উবাইদুল্লাহ, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল এবং পাশাপোলা ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ—সহ বিভিন্ন কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন আনছার ভিডিপি কর্মী ঈসরাফিল, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নান এবং অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান বলেন, “বর্তমান পরিস্থিতিতে চৌগাছার আইন-শৃঙ্খলা অনেক ভাল আছে। বাজার মনিটরিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং পুজা মন্ডপে শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা আশা করি, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে সকলে মিলে উপজেলার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন।”
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :