মোহনগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম গ্রেপ্তার


 পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন /
মোহনগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জে বিস্ফোরক নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান সেলিমকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি মোহনগঞ্জ উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ‘সংবাদ প্রতিদিন’ কে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে বিস্ফোরক নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

You cannot copy content of this page