সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিংকীর মরদেহ হেলিকপ্টারে পাঠালো বাংলাদেশ সেনাবাহিনী


রোবায়েত হোসেন, বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন /
সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিংকীর মরদেহ হেলিকপ্টারে পাঠালো বাংলাদেশ সেনাবাহিনী
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র  সাজেক সড়কের  শিজকছড়ায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।
বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) বিকেল ৩ টায় খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।
এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রাশেদুর রহমান এবং শিক্ষার্থী রনজিত রায় ও খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এর জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন  উপস্থিত ছিলেন।
নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

You cannot copy content of this page