রংপুরের গঙ্গাচড়ায় অ্যানথ্রাক্স রোগ নিয়ে মাংস ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভা


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন /
রংপুরের গঙ্গাচড়ায় অ্যানথ্রাক্স রোগ নিয়ে মাংস ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভা
রংপুরের গঙ্গাচড়ায় অ্যানথ্রাক্স প্রতিরোধে মাংস ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল ইমরান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, ভেটেনারি সার্জন ইউসুফ আলী সরকার, সদর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী প্রমুখ। এসময় জনপ্রতিনিধি ও বিভিন্ন মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page