১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়িতে থাকা পর্যটক পিংক নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে জীপটি পড়ে যায় । আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।
খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা পর্যটকদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সাজেক থানার ওসি কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে সবার পরিচয় নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি বলে জানান।
আপনার মতামত লিখুন :