
নাটোর জেলাধীন বনপাড়া বাজার অত্যন্ত ব্যস্ততম পৌর শহর এবং প্রথম শ্রেণীর পৌরসভা । দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে কেনাকাটা করে।ব্যস্ততম এই শহরে অসংখ্য যানবাহনের অবিরাম চলাফেরা।শহর ও শহরের আশপাশে রয়েছে বেশ কয়েকটি স্কুল কলেজ, সরকারি বেসরকারি অফিস। এই ব্যস্ততম শহরে সর্বদাই যানজট লেগেই আছে। ভ্যান, ইজিবাইক মোটরসাইকেল, সিএনজি, বাস ট্রাক কেউই ট্রাফিক আইনের তোয়াক্কা না করে ইচ্ছে মত চলাফেরা করছে। এর ফলে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। এই পৌর বাজারে ২ জন ট্রাফিক পুলিশ নিযুক্ত করা হলে দুর্ঘটনা হার কমে যেত এবং সবাই ট্রাফিক আইন মেনে চলত। তাই ট্রাফিক পুলিশ নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার সাধারন জনতা ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :