
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না।যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে। বহিষ্কারের কারণ, নৈতিক স্খলনজনিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর শান্তিনগর থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনা বা নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বন্ধুত্ব গড়ে তোলা, এরপর স্বর্ণ, হীরা কিংবা ডলার পাঠানোর নাম করে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :