
কিশোরগঞ্জের অষ্টগ্রামে গণসংযোগ করেছেন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হিরা।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তিনি অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের নানা সমস্যা ও উন্নয়ন চাহিদার কথা শোনেন।
হাফিজুল্লাহ হিরা বলেন, “অষ্টগ্রাম হাওরাঞ্চলের উন্নয়নে জনগণের সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। যদি আমি সুযোগ পাই, তাহলে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। তারা এমপি পদপ্রার্থী হাফিজুল্লাহ হিরার হাতে হাত মিলিয়ে তার প্রতি সমর্থন জানান।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :