লক্ষ্মীপুরের রামগতি বিএনপির যুগ্ম সাঃসম্পাদক গোলাম সারোয়ার পরকীয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার


আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন /
লক্ষ্মীপুরের রামগতি বিএনপির যুগ্ম সাঃসম্পাদক গোলাম সারোয়ার পরকীয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার

লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন গোলাম সারোয়ার (৪৫) নামে বিএনপির এক নেতা।

রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাম সারোয়ার তিন সন্তানের জনক ও চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ারের সঙ্গে একই এলাকার বাকের সরদারের মেয়ে তামান্না বেগমের (২২) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরও সারোয়ার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং স্বামীকে ডিভোর্স দিতে চাপ প্রয়োগ করেন। এর প্রভাবেই দুই মাস আগে তামান্না স্বামীকে তালাক দেন।

রোববার রাতে সারোয়ার মোবাইল ফোনে যোগাযোগ করে তামান্নার বাড়িতে যান। এ সময় তারা জেঠার ঘরে অসামাজিক কাজে লিপ্ত হলে স্থানীয়রা হাতেনাতে ধরে গণধোলাই দেয়।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সারোয়ার ও তামান্নাকে তার সহযোগীরা জোরপূর্বক অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমনকি বিষয়টি ৩ লাখ টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দীন বলেন, “এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনা সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

You cannot copy content of this page