
গত কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে রংপুর নগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বর্ষণে নগরীর অলিগলি ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশা আবারও প্রকট হয়ে উঠেছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসীরা।
সরেজমিনে দেখা গেছে, আর.কে রোড, মেডিকেল মোড়, নিউ ইঞ্জিনিয়ারিং পাড়া, নূরপুর, মুন্সিপাড়া, সেনপাড়া, গুপ্তপাড়া, বাবুখা, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলো এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে।
আর. কে রোডের স্থানীয় এক বাসিন্দা বলেন, “বৃষ্টি হলেই আমাদের এই দুর্দশা শুরু হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে পানি সরতে চায় না। এ বিষয়ে আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ দিয়েছি, তবে আশানুরূপ কোনো ব্যবস্থা পাইনি।”
নগর কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রতি বছর বর্ষা এলেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে, কিন্তু সমস্যার সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। বছরের পর বছর ধরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোনো বড় ধরনের কাজ না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :