
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি সড়কের পাশে পড়ে থাকা সজল কর্মকার (৪২) নামে এক মোবাইল মেকানিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে দুমকী থানা পুলিশ।জানা গেছে, দুমকি থানা পুলিশের একটি দল সড়কের পার্শ্বে পড়ে থাকা রক্তমাখা অবস্থায় এক যুবক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, নিহত সজল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের রঞ্জিত কর্মকারের পুত্র। সে মোবাইল মেকানিকের কাজের সাথে জড়িত ছিল। দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন জানান, মৃত সজলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :