
গাইবান্ধার সুন্দরগঞ্জ পূর্ব থানা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজদুর রহমান নায়েবে আমীর জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা। বিশেষ অতিথি অধ্যাপক শহিদুল ইসলাম মজুমদার আমীন জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা, হাফিজ আবর রশিদ ও মোঃ সাজ্জাদ হোসেন সাদ্দামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের নৈতিক গঠনে ছাত্রশিবিরের দায়িত্ব আরও বাড়ছে। সুসংগঠিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে আগামী কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :