
নওগাঁর রাণীনগরে রাস্তা পারাপারের সময় অটো চার্জার ভ্যানের নিচে চাপা পরে সাখাওয়াত হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলগেট এলাকায় পেট্রোল পাম্পের অদুরে এঘটনা ঘটে। নিহত শিশু নওগাঁ সদর উপজেলার মকরামপুর মহল্লার হাসান আলীর ছেলে।
জানাগেছে,শিশু সাখাওয়াত হোসেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে তার নানা মুঞ্জ হোসেনের বাড়ীতে বেড়াতে আসে। এদিন সকালে পেট্রোল পাম্পের অদুরে পুর্ব দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে ভ্যানের নিচে চাপা পরে গুরুত্বর আহত হয়। দেখতে পেয়ে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনার পরপরই পরিবারের লোকজন শিশুর মরদেহ বাড়ীতে নিয়ে গেছে। এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :