বগুড়ায় পুলিশ চেকপোস্টে এন এস পরিবহনের বাস থেকে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার 


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ১:২৩ অপরাহ্ন /
বগুড়ায় পুলিশ চেকপোস্টে এন এস পরিবহনের বাস থেকে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার 
বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট তল্লাশির সময় এন এস পরিবহনের একটি বাস থেকে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। এসময় রংপুর থেকে ঢাকা গামী এন এস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগে রাখা অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সাথে জড়িত সন্দেহে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম ধনীরাম গ্রামের বাসিন্দা মো: ঈদুল মিয়া (৩০), পিতা-সাইদুল হক, মাতা-রিনা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

You cannot copy content of this page