রাজবাড়ী পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ১:২১ অপরাহ্ন /
০
রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুল এলাকায় ট্রাকের চাপায় রজব নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহত রজবের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার নটোরা বি কয়া গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পাংশা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মতামত লিখুন :