সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে গঙ্গাচড়া কৃষি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির ফটোকার্ড ভাইরালঃঅভিযোগ তদন্তে উর্দ্ধতন কর্তৃপক্ষ


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ৩:২১ অপরাহ্ন /
সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে গঙ্গাচড়া কৃষি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির ফটোকার্ড ভাইরালঃঅভিযোগ তদন্তে উর্দ্ধতন কর্তৃপক্ষ

‎রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে দিনভর তদন্ত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক ও অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল ইসলাম।

‎এ সময় তারা স্থানীয় কৃষক, অভিযুক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম ও অভিযোগকারী দপ্তরের নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন।

‎এনামুল হক বলেন, ‘গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সাবেক নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। এ নিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সত্যতা যাচাই করার জন্য তদন্ত করা হয়েছে। তদন্তকালে যেসব তথ্য পাওয়া গেছে, তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে দেওয়া হবে।’

‎উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের বিরুদ্ধে সরকারি বীজ কৃষকদের সরবরাহ না করে বাহিরে বিক্রি, ভুয়া বিল-ভাউচার দেখিয়ে অর্থ উত্তোলন করে আত্মসাৎ, প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশিক্ষণে যুক্ত করা, বদলি ওহয়রানিসহ নানা অভিযোগে দপ্তরের সাবেক নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন।

এ বিষয়টি  ২ই সেপ্টেম্বর “গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুরের বিরুদ্ধে সরকারি বীজ বিক্রির অভিযোগ : প্রতিবাদ করায় নিরাপত্তা কর্মী মামুনুর কে বদলী ” লেখা সম্বলিত একটা ফটোকার্ড  সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে ভাইরাল হলে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

You cannot copy content of this page