বারহাট্টায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময় পরিচিতি সভা অনুষ্ঠিত


নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন /
বারহাট্টায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময় পরিচিতি সভা অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় ০৮ /০৯/২০২৫ সকাল ১০ ঘটিকায় বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নেত্রকোণা জেলা এবং বারহাট্টা উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও ওষুধ ব্যবসায়ীদের পরিচিতি পর্ব এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জনাব আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং
মোঃ মাহবুবুর রহমান (পান্না) এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি -খন্দকার হাফসা নাজনীন, ঔষধ তত্ত্বাবধায়ক, নেত্রকোণা জেলা এবং আব্দুর রউফ।আরো অন্যান্য বিষয়ের উপর বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নেত্রকোণা জেলা ও বারহাট্টা উপজেলা কমিটির সদস্য এবং ওষুধ ব্যবসায়ী বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন দাবীদাওয়া উপস্থাপন এবং ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করে সর্বসম্মতিক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।সিদ্ধান্ত সমূহ – সরকার নির্ধারিত মূল্যের উপর জনস্বার্থে ৫% ছাড়ে ঔষধ বিক্রয়,ঔষধ ক্রয়ের মেমো সংরক্ষণ, নিম্নমানের ও নকল ওষুধ ক্রয় বিক্রয় বন্ধ, মেয়াদোত্তীর্ণ ওষুধের প্রতি সজাগ দৃষ্টি। এছাড়াও লাইসেন্স ব্যতীত দোকান সনাক্ত করা,সঠিক মূল্য নির্ধারণ বাস্তবায়নের জন্য মোঃ আব্দুল মন্নাফ এবং অবৈধ ঔষধ ও লাইসেন্স বিহীন দোকান তদারকির জন্য মোঃ মাহবুবুর রহমান (পান্না) কে -বারহাট্টা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পক্ষ থেকে বিশেষ দায়িত্ব সমূহ অর্পণ করা হয়। এছাড়াও উক্ত সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

You cannot copy content of this page