
বরগুনার আমতলীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলার সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির এর নেতৃত্বে আনন্দ মিছিলে হাজার হাজার জনতা সারা দিলে তা জনসমাবেশে পরিনত হয়েছে। বরগুনা থেকে মোঃ শাহজালাল প্রতিবেদন, ……………………..
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে আমতলী বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী চৌরাস্তায় এসে সমাবেত হয়।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহন করেন আমতলী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মটরচালকদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিলে অংশগ্রহন করেন।
আনন্দ মিছিল শেষে আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :