‘ধর্মীয় সংঘাত লাগালে ভয়াবহ পরিণতি হবে’’ সরকারকে বিএনপি নেতা ফজলুর রহমান


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন /
‘ধর্মীয় সংঘাত লাগালে ভয়াবহ পরিণতি হবে’’ সরকারকে বিএনপি নেতা ফজলুর রহমান

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সতর্কবার্তা উচ্চারণ করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, ‘‘মানুষকে উসকানি দিয়ে ঘর থেকে বের করা কিংবা ইমানদারদের সামনে ঠেলে দিয়ে দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করবেন না। এতে ভয়াবহ পরিণতি ডেকে আনবেন আপনারাই।’’
শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘‘এ ধরনের কাজ কোনো মুসলমান করতে পারে না। যারা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। সকল ধর্মপ্রাণ মুসলমানকে আমি শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধে নামার আহ্বান জানাই।’’
তিনি আরও বলেন, ‘‘যদি মাজার ভাঙচুরের দুঃসাহস করা হয়, তবে তৌহিদী জনতা নয়—এই দেশের ইমানদার মানুষই রাস্তায় নেমে আসবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’’

You cannot copy content of this page