সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন /
সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাঁচগাছি শান্তিরামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (বাবু) (২৫)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আজিজল হকের ছেলে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, অসাবধানতাবশত বৈদ্যুতিক শক খেয়ে গুরুতর আহত হন সবুজ মিয়া। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎সবুজ মিয়া পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ)-এর অধীনে কাজ করতেন।

You cannot copy content of this page