অষ্টগ্রামে ঐতিহ্যবাহী আওলাদীয়া দরবার শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবি ( সা.) উৎযাপিত


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন /
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী আওলাদীয়া দরবার শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবি ( সা.) উৎযাপিত

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে (শুক্রবার ৫ সেপ্টেম্বর) অষ্টগ্রাম সাহেব বাড়ি খ্যাত ঐতিহ্যবাহী আওলাদীয়া দরবার শরীফে সুন্নী আশেকানদের সম্মেলিত উদ্যোগে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫০০ তম শুভ আগমন পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী আওলাদীয়া দরবার শরীফের গদ্দীনিশীন পীর সাহেব হযরত মাওলানা আলহাজ্ব সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব।

সভাপতির বক্তব্যে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী( সাঃ) উপলক্ষে বাৎসরিক সভা আমরা আনুষ্ঠানিক ভাবে গত ৪০ বছর যাবত এই দরবারে পালন করে যাচ্ছি। রাসুলের আগমনী আনন্দ কে সারাবিশ্বে রহমত স্বরূপ উৎযাপন হয় তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় নানান ভাবে আয়োজিত করা হয় আনন্দ কর্মসূচি।

এই আলোচনা সভায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ওলামায়ে কেরাম যোগদান করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওলামায়ে কেরাম বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) হচ্ছে সৃষ্টিকুলের সবচেয়ে বড় ঈদ। প্রকৃতপক্ষে ঈদে মিলাদুন্নবি (সা.) শুধুমাত্র মুসলিম জাতির জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি তথা কুল কায়েনাতের জন্য আনন্দের দিন। হযরত রাসুল (সা.)-এর শুভ জন্ম দিনে যারা খুশি হন, মহান আল্লাহ্ তাদের ক্ষমা করে দেন। অনুষ্ঠানে ওলামায়ে কেরাম সবাইকে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আনন্দোৎসব করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা হতে প্রায় লক্ষাধিক রাসুলে আশেকানগণ কাফেলা আকারে অষ্টগ্রামে আগমন করে গরু, ছাগল, জবাই করে ঈদে মিলাদুননবীর আনন্দ ভাগাভাগির জন্য তাবারকের ব্যবস্থা করেন।

অনুষ্ঠানটি সকাল থেকে কোরআন তেলাওয়াত, বাদ আছর হামদ ও নাত, বাদ মাগরিব থেকে ধারাবাহিক ভাবে ওলামায়ে কেরামগন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বয়ান করেন। রাতের শেষ ভাগে হযরত সৈয়দ শাহ ছাবিদ (রহ:) হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগরি প্রদান ও ফজরের নামাজের শেষে মিলাদ কিয়ামের মাধ্যমে বিশ্বের মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ আখেরী মুনাজাত করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদের সঞ্চালনা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

You cannot copy content of this page