সিরাজগঞ্জে অটো রিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু এলাকা বাসীর সড়ক অবরোধ


মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন /
সিরাজগঞ্জে অটো রিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু এলাকা বাসীর সড়ক অবরোধ

সিরাজগঞ্জ সদর উপজেলা হরিণা পিপুলবাড়িয়া বাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে   ৯.৩০ মিনিটের দিকে পিপুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন (৫৮) মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে। তার বাড়ি ঘোড়াচড়া গ্রামে। ঘটনার পর থেকে স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে রেখেছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

You cannot copy content of this page