রামগতি পৌর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘুষ না দিলে নড়ে না ফাইল


আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন /
রামগতি পৌর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘুষ না দিলে নড়ে না ফাইল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার পৌর ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. দিদার হুছাইনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সেবা প্রার্থীদের হয়রানি ও নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চর আবদুল্লাহ ও আলেকজান্ডার ইউনিয়নের দায়িত্বে থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ফি পরিশোধের পরও তিনি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন না। অতিরিক্ত টাকা না দিলে কোনো ফাইল অগ্রসর হয় না।

আলেকজান্ডার পৌরসভার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বাহাদুর বলেন,
“সোনালী গ্রাম মৌজার ২৯০ নং খতিয়ানের ১৯ একর ৩৯ শতাংস জমির খাজনা হিসেবে আমি ২৫ হাজার টাকা দিয়েছি। অথচ রশিদ পাই মাত্র ১২ হাজার ৫ টাকা।”

তিনি আরও জানান, তার ভাতিজি মাকতুমা বেগম উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ জমি পাওয়ার কথা, তার চেয়ে ৩৭ শতক বেশি কবলা দিয়েছেন। এর জেরে ১২ মার্চ ২০২৫ তারিখে সাহাব উদ্দিন গং এর ৮২৮ নং কবলাটি অকার্যকর দাবি করে তিনি আদালতে মামলা (দে. নং ১৯/২৫) করেছেন। ওই মামলার অন্তর্ভুক্ত জমির নামজারি আবেদনের বিরুদ্ধে আপত্তি দিলে তহশিলদার তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তিনি তিন হাজার টাকা দিলেও তাতে তহশিলদার সন্তুষ্ট হননি।

ভুক্তভোগীদের অভিযোগ, তহশিলদার নিয়মিত অফিসে আসেন না। এলেও সেবা প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অতিরিক্ত টাকা না দিলে ধমক দিয়ে ফেরত পাঠান। তার অনুপস্থিতিতে অফিসের কর্মচারী আবদুর রহমান কার্যক্রম পরিচালনা করেন। তার কাছে টাকা দিলেই ফাইল অগ্রসর হয়, না দিলে সপ্তাহ শেষে আবেদন খারিজ করে দেওয়া হয়।

পৌরসভার একজন সাবেক কমিশনার জানান,
“এই তহশিলদারের বিরুদ্ধে অভিযোগ বহুদিনের। বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

You cannot copy content of this page