
এক্সপ্রেস সরোজগঞ্জ
অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে সেনাবাহিনীর সহায়তায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মেসার্স সামছুল আলম নামক সার ডিলার প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও যথাযথভাবে সার বিক্রি না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস ট্রেডার্সে তদারকিতে অতিরিক্ত মূল্যে বিভিন্ন বীজ বিক্রি, বীজ ক্রয়ের ভাউচার ও আমদানির কাগজপত্র সংরক্ষণ ব্যতীত বীজ বাজারজাত ও বিপণনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বেলা ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
পরবর্তীতে সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :