রাজবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন /
রাজবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে  রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র
৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি।
সোমবার   (১সেপ্টেম্বর)
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  জেলা বিএনপি’র  আয়োজনে শহরের  দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করেন  নেতাকর্মীরা।
বিকালে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ  র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ, নেতাকর্মীদের বাধভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পরার মত।
ওইসময় উপস্থিত ছিলেন
জেলা বিএনপির আহবায়ক এ্যাড: লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মা‌লেক খান, সাবেক জেলা সেচ্ছাসেবক ও ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষক দলের সদস্য সচিব ভিপি সিরাজ, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান,  পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ অনেকে ।
এছাড়াও জেলা  ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

You cannot copy content of this page