
কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দুই দফা অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৩০ আগস্ট রাত সাড়ে ১০ টায় কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারাম পুর ইউনিয়নের উত্তর পাড়ার মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়ায় বসবাস করছিলেন।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উত্তর বাহারছড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে আরো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :