
বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাত ১০টা ৪৫ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের পদ্মপুকুর দক্ষিণপাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করেন। আটক আসামি হলেন— মোঃ রবিউল ইসলাম (২৮), পিতা- মোঃ ইসমাইল প্রামানিক, মাতা- মোছাঃ পারুল, সাং- সাজাপুর (পন্ডিতপাড়া), থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া। পুলিশ জানায়, রবিউল ইসলামকে মাদকসহ আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, পুলিশের তথ্যমতে রবিউল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ১. এফআইআর নং-৪ (তারিখ: ০১ ডিসেম্বর ২০২৪, ধারা- 379 দণ্ডবিধি ১৮৬০) – চার্জশীটভুক্ত আসামি। ২. এফআইআর নং-৩ (তারিখ: ০২ জুলাই ২০২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/২৯(ক)) – চার্জশীটভুক্ত আসামি। ৩. এফআইআর নং-৩১ (তারিখ: ২৬ মার্চ ২০২২, ধারা- অস্ত্র আইন ১৮৭৮ এর 19(f) তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/১০(ক)) – এজাহারে অভিযুক্ত। ৪. এফআইআর নং-২২ (তারিখ: ২৫ নভেম্বর ২০১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৭/৩০) – এজাহারে অভিযুক্ত। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, রবিউল ইসলাম একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এবারও মাদকসহ তাকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :