ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের মঞ্চে গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) রাতের এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পরদিন দুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে।
বিদ্যালয়ের প্রহরী মো. রায়হান তালুকদার জানান, তালুকদার বাড়ির চান্দুর স্ত্রী এবং শুক্কুরে তালুকদারের দুই ছেলে সানি ও সাব্বির মঞ্চে উঠে ভাঙচুর চালায়। এতে বিদ্যালয়ের আসবাবপত্র ও মঞ্চের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রতিবাদে শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, আরিফ তালুকদার কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম এবং স্থানীয় আরো অনেকে।
স্থানীয় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বারবার বিদ্যালয়ের সম্পদ নষ্ট করা হচ্ছে, অথচ যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আপনার মতামত লিখুন :