
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জুনিয়া গ্রামে নিজ বসতঘরে ওই গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে বসতঘর হতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।তিনি তিন ছেলের জননী।
মৃতার চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে এসে ঘরে ঢুকে দেখে- শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।’স্থানীয় তেলিখালী পুলিশ ফাড়ি তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. এনামুল হক ঘটনাস্থল থেকে বলেন, ‘কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তার কোনো রহস্য এখনও উদঘাটন করা যায়নি।
ঘটনার সময় বসতঘরে ওই গৃহবধূ নামাজ পড়ছিলেন, এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তার রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।’
ভাণ্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য এখনও উদঘাটন করা যায়নি।তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :